Saturday, November 7, 2026

Creating liberating content

यूईएम जयपुर ने मानवता...

जयपुर में आयोजित मानवता के लिए दौड़ के दसवें संस्करण में यूनिवर्सिटी ऑफ...

अक्टूबर 2026 में पड़ेंगी...

सनातन हिंदू धर्म में एकादशी तिथि का विशेष धार्मिक महत्व माना जाता है।...

इंफोसिस और विप्रो में...

देश की प्रमुख सूचना प्रौद्योगिकी सेवा कंपनियों में शामिल इंफोसिस और विप्रो के...

स्वर्ग में कर्ण को...

महाभारत के महान योद्धाओं में कर्ण का नाम केवल उनकी वीरता और संघर्ष...
Homeবাংলাট্রাম্পের মুখে মোদীর...

ট্রাম্পের মুখে মোদীর প্রশংসা-সমালোচনা একসঙ্গে, নিশানায় এবার ভারতের আইটি খাত

মোদীর প্রশংসা করেও কটাক্ষ ট্রাম্পের! প্রধানমন্ত্রীকে নিয়ে অসন্তোষ প্রকাশ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের

Trump-Modi Clash or Compromise?

শুল্ক ইস্যুতে টানা বাকযুদ্ধ, ভারতকে একের পর এক কটাক্ষে বিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার হোয়াইট হাউস থেকে শোনা গেল ভিন্ন সুর। প্রকাশ্যে মোদীর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবু আড়ালে কটাক্ষ ছুঁড়তে ভোলেননি। ট্রাম্পের স্পষ্ট ঘোষণা— “মোদী দুর্দান্ত প্রধানমন্ত্রী, আমার বন্ধু। কিন্তু ওনার কিছু সিদ্ধান্ত একেবারেই মানতে পারছি না।”

ট্রাম্প কি পিছু হটলেন? নাকি আরও বড় আঘাতের পরিকল্পনা করছেন?

রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফের কড়া অবস্থান নিয়েছে ভারত। ঠিক সেই সময়েই তিয়ানজিনে এক ফ্রেমে দেখা গেল মোদী, শি জিনপিং আর পুতিনকে। ভারত-চিন-রাশিয়ার এই ঘনিষ্ঠতায় কি অস্বস্তিতে আমেরিকা? তাহলে কি উদ্বেগ চেপে রাখতে পারছেন না ট্রাম্প?

ট্রাম্পকে একবারও সরাসরি উত্তর দেননি মোদী

সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন— “মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে হারিয়ে ফেলেছি চিনের অন্ধকার গহ্বরে। তবে ওদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।” যদিও এভাবে ভারতকে একাধিকবার নিশানা করেছেন ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক মাসে তাঁর নাম একবারও উচ্চারণ করেননি। ভারত-পাকিস্তান সংঘাতের সময়ে বাণিজ্য চুক্তির হুমকি দিয়ে যুদ্ধ থামানোর কৃতিত্ব ট্রাম্প বারবার নিজের বলে দাবি করলেও, মোদী এ বিষয়ে কখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

ভারতের আইটি খাতে আসছে ট্রাম্পের বড় ধাক্কা!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেও ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য কঠিন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের খবর, হোয়াইট হাউস এমন একটি প্রস্তাব নিয়ে ভাবছে, যাতে আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলিকে ভারত-সহ বিদেশে আর কাজ আউটসোর্স করার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ মার্কিন কোম্পানিগুলি আর ভারতীয় বা বিদেশি কর্মীদের দিয়ে দূর থেকে কাজ করাতে পারবে না।

ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতি কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এর উদ্দেশ্য—আউটসোর্সিং বন্ধ করে আমেরিকানদের জন্য বেশি চাকরির সুযোগ তৈরি করা। তবে এই প্রস্তাব কার্যকর হলে ভারতের আইটি সেক্টর সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে। দীর্ঘদিন ধরেই আমেরিকায় আউটসোর্সিংয়ের প্রধান কেন্দ্র ভারত, আর সেই জায়গাতেই এবার কোপ নামাতে চলেছেন ট্রাম্প।

ট্রাম্পের নতুন আইটি নীতি কার্যকর হলে চাপে পড়বে ভারতীয় আইটি খাত। লক্ষ লক্ষ চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ধাক্কা শুধুই ভারতের জন্য নয়—ক্ষতির মুখে পড়তে পারে আমেরিকার সংস্থাগুলিও। গুগল, মাইক্রোসফট, আইবিএম-সহ শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানিগুলি খরচ বাঁচাতে বছরের পর বছর ভারতীয় আউটসোর্সিংয়ের ওপর নির্ভর করেছে। সেই ভরসাই এবার নড়ে যেতে পারে।

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

ঔরঙ্গজেবের আমলের ৩৩৪ বছরের বনেদি পুজোর অমলিন ঐতিহ্য

পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইতিহাসে বনেদি পুজোর আলাদা মর্যাদা রয়েছে। সেই ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল অধ্যায় পূর্ব বর্ধমানের পানাগড়ের সোঁয়াই গ্রামের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। এ বছর এই পুজো ৩৩৪ বছরে পা দিয়েছে। শুধু প্রাচীনত্ব নয়, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশ, বর্ধমানের...

বাংলায় পথচলা শুরু বিজয় থলপতির টিভিকের নতুন অধ্যায়

তামিলনাড়ুতে রাজনৈতিক সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গে সাংগঠনিক বিস্তার শুরু করল বিজয় থলপতি-র দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)। পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরে দলের প্রথম কার্যালয় খোলার মাধ্যমে বাংলায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে। এই পদক্ষেপের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—তাহলে...

সন্ত্রাসে শীর্ষে পাকিস্তান, হাক্কানির বিস্ফোরক আত্মসমালোচনা ভাইরাল

সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাকিস্তানের শীর্ষে উঠে আসার দাবি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP)-এর প্রকাশিত Global Terrorism Index 2026-এর তথ্য সামনে আসার পর পাকিস্তানের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত হুসেন হাক্কানি ইসলামাবাদের দীর্ঘদিনের...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.