Wednesday, September 23, 2026

Creating liberating content

৯৩৩ স্কুল বন্ধ নয়,...

পড়ুয়া নেই, দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে একের পর এক সরকারি...

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি,...

রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা,...

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের জোরালো বার্তা। ২০২৬ সালের...

ধর্মীয় কারণে বন্দে মাতরম...

‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কে বড়সড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। ধর্মীয়...
Homeবাংলাখেলাধুলাশেষ বলে চমক!...

শেষ বলে চমক! নামিবিয়ার ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

Nambia Beats South Africa:আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে গেল বছরের সবচেয়ে বড় অঘটন। বাইশ গজে এমন মুহূর্ত খুব কমই দেখা যায়। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে খেলতে নেমে আফ্রিকার ক্রিকেট মানচিত্রে ইতিহাস লিখল নামিবিয়া (Namibia Cricket Team)। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে শেষ বলে হারিয়ে চমকে দিল তারা। উইন্ডহকে আয়োজিত এই টি-২০ ম্যাচটি এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

প্রথমে ব্যাট করে ডোনোভান ফেরেরার নেতৃত্বাধীন দ্বিতীয় সারির দক্ষিণ আফ্রিকা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩৪ রান। যদিও স্কোরবোর্ডে সংখ্যা ছোট মনে হতে পারে, কিন্তু উইন্ডহকের পিচে বল ব্যাটে তেমনভাবে আসছিল না। তাই রান তাড়া করা সহজ ছিল না।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধৈর্যের সঙ্গে খেলতে থাকে নামিবিয়া। মাঝে কয়েকটি দ্রুত উইকেট পড়ে গেলেও শেষ দিকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নেয় তাদের মিডল অর্ডার। ম্যাচের শেষ ওভারে জিততে হলে প্রয়োজন ছিল ১৪ রান—এমন অবস্থায় অনেক দলই চাপের মুখে ভেঙে পড়ে, কিন্তু নামিবিয়া তখন লিখছিল ইতিহাস।

শেষ বলের রোমাঞ্চ

শেষ ওভারে প্রোটিয়া পেসার আন্দেলি সিমেলেনের করা বলগুলিতে চাপে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ বলে জিততে প্রয়োজন ছিল চার রান, সেই বলেই জেনে গ্রিন ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ৪ উইকেটে জিতে নেয় নামিবিয়া। উইকেটের সামনে আনন্দে ফেটে পড়েন নামিবিয়ার ক্রিকেটাররা, মাঠে উপস্থিত দর্শকরাও যেন বিশ্বাস করতে পারছিলেন না এই জয়টা বাস্তব!

নামিবিয়ার তারকা রুবেন ট্রাম্পপেলমান

পুরো ম্যাচে সেরা পারফর্মার ছিলেন রুবেন ট্রাম্পপেলমান। বল হাতে তিনি তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট এবং পরে ব্যাট হাতে অপরাজিত ১১ রানে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই নামিবিয়া প্রথমবার নিজেদের আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন ঐতিহাসিক জয় উদযাপন করতে পেরেছে।

ডি ককের হতাশা

দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিরে এলেও খুব একটা ভাল শুরু করতে পারেননি কুইন্টন ডি কক। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই তারকা উইকেটকিপার ব্যাটার মাত্র ১ রানে আউট হন। তাঁর সঙ্গে রান পাননি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাটার—লুহান ডি প্রিটোরিয়াস (১) ও রেজা হেনরিকস (৭)। দলের হয়ে সর্বাধিক রান আসে জাসন স্মিথের ব্যাট থেকে, তিনি করেন ৩১ রান।

নামিবিয়া ক্রিকেটের উত্থান

মাত্র ৩০ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশ নামিবিয়া গত কয়েক বছরে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে এবং ২০২২ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে নজর কেড়েছিল তারা। এবার সেই ধারাবাহিকতাতেই আফ্রিকা মহাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করল।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নামিবিয়া সরাসরি অংশ নেবে। এছাড়া ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের সঙ্গে যৌথভাবে আয়োজক দেশ হিসেবেও থাকবে তারা। এই জয়ে প্রমাণ মিলল—নামিবিয়া এখন শুধু আঞ্চলিক দল নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের এক উদীয়মান শক্তি।

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

৯৩৩ স্কুল বন্ধ নয়, পুনরুজ্জীবনের পথ খুঁজবে রাজ্য

পড়ুয়া নেই, দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে একের পর এক সরকারি স্কুল। সেই স্কুলগুলির ভবন, জমি এবং মাঠ কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগ ঘিরেই এবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। ৯৩৩টি সরকারি স্কুল একসঙ্গে...

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, চুক্তি না হলে ধ্বংস

রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইরানকে কার্যত দু’টি পথের সামনে দাঁড় করান তিনি—চুক্তি করতে হবে, অথবা ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে...

ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা, প্রশ্ন শুধু কীভাবে

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের জোরালো বার্তা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, প্রশ্নটা আর তিনি বাংলাদেশে ফিরবেন কি না, তা নয়। বরং এখন মূল...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.