Wednesday, September 23, 2026

Creating liberating content

৯৩৩ স্কুল বন্ধ নয়,...

পড়ুয়া নেই, দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে একের পর এক সরকারি...

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি,...

রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা,...

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের জোরালো বার্তা। ২০২৬ সালের...

ধর্মীয় কারণে বন্দে মাতরম...

‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কে বড়সড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। ধর্মীয়...
Homeবাংলা"নেপালে দাবির ঝড়:...

“নেপালে দাবির ঝড়: Gen Z তরুণদের সরব আওয়াজ-‘হিন্দু রাষ্ট্রের স্বীকৃতি চাই’”

জেন জ়ি আন্দোলনকারীদের তরফে রেহান রাজ দঙ্গল জানিয়েছেন, অন্তবর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কারকিকে চান তাঁরা। একইসঙ্গে তাঁদের জোরালো দাবি—দেশের প্রধানমন্ত্রী যেন দু’বারের বেশি ক্ষমতার আসনে বসতে না পারেন।

দিল্লি, ১০ সেপ্টেম্বর: নেপালে জেন জ়ি ঝড়! সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ মুহূর্তে রূপ নিল ভয়াবহ জনরোষে। দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠা জনতা আগুন ধরিয়ে দিল সংসদ ভবন ও সুপ্রিম কোর্টে, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও নৃশংসভাবে জ্ব্যান্ত পুড়িয়ে মারল ক্ষুব্ধ আন্দোলনকারীরা।

এই বিস্ফোরক পরিস্থিতির জেরে গদি ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কে.পি. সিং ওলি। কিন্তু উত্তাল তরঙ্গ থামেনি। এখন নেপালের রাস্তায় একটাই দাবি—অন্তবর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কারকি! সেনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, বদলে যাওয়া নেপালের অগ্নিগর্ভ আবহে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জোর গুঞ্জন।

এদিকে নেপালের জেন জ়ি আন্দোলনকারীরা একের পর এক নতুন দাবি সামনে আনছেন। তাদের মূল স্লোগান—নেপালকে অবিলম্বে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী কে.পি. সিং ওলিকে খুঁজে বের করে গ্রেফতারেরও দাবি তুলেছে ক্ষুব্ধ জনতা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ওলি দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর। তবুও আন্দোলনকারীরা স্পষ্ট জানাচ্ছেন—যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে আইনের আওতায় আনা জরুরি।

নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতির পদে আসীন হয়েছিলেন সুশীলা কারকি। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের শীর্ষ পদে দায়িত্ব নেন তিনি। বর্তমানে ৭২ বছর বয়সী কারকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এবার সেই অভিজ্ঞ বিচারপতিকেই অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে আন্দোলনকারীরা

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

৯৩৩ স্কুল বন্ধ নয়, পুনরুজ্জীবনের পথ খুঁজবে রাজ্য

পড়ুয়া নেই, দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে একের পর এক সরকারি স্কুল। সেই স্কুলগুলির ভবন, জমি এবং মাঠ কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগ ঘিরেই এবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। ৯৩৩টি সরকারি স্কুল একসঙ্গে...

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, চুক্তি না হলে ধ্বংস

রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকে ইরানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইরানকে কার্যত দু’টি পথের সামনে দাঁড় করান তিনি—চুক্তি করতে হবে, অথবা ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে...

ডিসেম্বরেই দেশে ফিরবেন হাসিনা, প্রশ্ন শুধু কীভাবে

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের জোরালো বার্তা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, প্রশ্নটা আর তিনি বাংলাদেশে ফিরবেন কি না, তা নয়। বরং এখন মূল...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.