Saturday, September 12, 2026

Creating liberating content

लाल किला विस्फोट: उमर...

दिल्ली के लाल किले के पास हुए कार विस्फोट की जांच में राष्ट्रीय...

हर वापसी की कीमत...

भारतीय क्रिकेट में लगातार बढ़ते मुकाबलों और व्यस्त कार्यक्रम के बीच खिलाड़ियों की...

“विवाद खत्म हो”: सुवेंदु...

कोलकाता में दुर्गा पूजा के दौरान मांसाहारी भोजन को लेकर शुरू हुआ विवाद...

एमएस धोनी के पास...

चेन्नई सुपर किंग्स ने उन खबरों का खंडन किया है, जिनमें दावा किया...
Homeবাংলা১১ বছরের প্রেমের...

১১ বছরের প্রেমের পর শঙ্কুদেব-স্বর্ণালীর নতুন জীবনের সূচনা

বাংলার রাজনৈতিক এবং সংবাদমাধ্যমের দুই পরিচিত মুখ—বিজেপি নেতা তথা চলচ্চিত্র পরিচালক শঙ্কুদেব পণ্ডা এবং বিশিষ্ট সাংবাদিক স্বর্ণালী সরকার। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও কখনও প্রকাশ্যে তা স্বীকার করেননি কেউই। অবশেষে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ১২ জুলাই গঙ্গার বুকে একটি ভাসমান ফ্লোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন এই দুই পরিচিত ব্যক্তিত্ব। তাঁদের বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। একই সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁদের প্রায় ১১ বছরের দীর্ঘ প্রেমের কাহিনি।

সূত্রের খবর, শঙ্কুদেব পণ্ডা এবং স্বর্ণালী সরকারের পরিচয় আজকের নয়। শঙ্কুদেব যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তখন থেকেই তাঁদের পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বে এবং পরে গভীর সম্পর্কে পরিণত হয়। যদিও দু’জনেই নিজেদের পেশাগত জীবনকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন, তাই ব্যক্তিগত সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি। বরং তাঁরা সচেতনভাবেই নিজেদের সম্পর্ককে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন।

দু’জনের ব্যক্তিত্বও একেবারে আলাদা। পরিচিতদের মতে, স্বর্ণালী সরকার শান্ত, সংযত এবং গম্ভীর স্বভাবের মানুষ। অন্যদিকে শঙ্কুদেব পণ্ডা প্রাণবন্ত ও মিশুক। এই স্বভাবগত পার্থক্য কখনও তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং বোঝাপড়াই তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।তবে এই দীর্ঘ সম্পর্কে সব সময় যে শুধুই সুখের মুহূর্ত ছিল, তা নয়। জানা যায়, ২০১৮ সালে শঙ্কুদেব পণ্ডা বিজেপিতে যোগ দেওয়ার পর কিছু সময়ের জন্য তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই সময় স্বর্ণালী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। পেশাগত ব্যস্ততা এবং ভিন্ন পরিস্থিতির কারণে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সাল থেকে আবারও তাঁরা কাছাকাছি আসেন এবং সম্পর্ক নতুন করে এগিয়ে যায়।

পরিবারের ইচ্ছায় ২০২২ সালে তাঁরা নীরবে আংটি বদল করেছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। তবে সেই খবর কখনও প্রকাশ্যে আসেনি। এমনকি পরবর্তীকালে বিয়ের পরিকল্পনা থেকেও সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন তাঁরা। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা আরও বাড়তে থাকে।

এরপর স্বর্ণালী সরকারের জীবনে আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আইভিএফ পদ্ধতির মাধ্যমে একক মা হওয়ার সিদ্ধান্ত নেন এবং পরে যমজ কন্যাসন্তানের জন্ম দেন। এই কঠিন সময়ে শঙ্কুদেব পণ্ডা তাঁর পাশে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নবজাতকদের বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সেই সময় মানসিকভাবে স্বর্ণালীকে সাহস জুগিয়েছিলেন শঙ্কুদেব বলেই জানা যায়।

এমনও দাবি করা হয়েছে যে, দুই কন্যার অন্নপ্রাশনের অনুষ্ঠানেও বাবার ভূমিকা পালন করেছিলেন শঙ্কুদেব। যদিও ব্যক্তিগত জীবনের এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে কোনও বিস্তারিত মন্তব্য করেননি নবদম্পতি। তবে তাঁদের দীর্ঘ সম্পর্কের ভিত যে পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের উপর দাঁড়িয়ে ছিল, তা বিভিন্ন মহলের আলোচনায় উঠে এসেছে।

অবশেষে সমস্ত মান-অভিমান এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শঙ্কুদেব পণ্ডা ও স্বর্ণালী সরকার। গঙ্গার বুকে আয়োজিত সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সংবাদমাধ্যমের বহু পরিচিত ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বিজেপির একাধিক শীর্ষ নেতা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিদের উপস্থিতি নজর কেড়েছে।

বিয়ের ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই তাঁদের দীর্ঘ ১১ বছরের সম্পর্ককে ধৈর্য, বিশ্বাস এবং পরিণত ভালোবাসার উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। দীর্ঘ পথচলার শেষে নতুন জীবনের সূচনা করেছেন এই তারকা যুগল। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

কালিঘাট তৃণমূল মামলা ফের সিঙ্গল বেঞ্চে, নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

কালিঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ফলে এতদিন যে বিষয়টি ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল, তা এবার সংশ্লিষ্ট একক বিচারপতির বেঞ্চেই ফিরে গেল। মামলার পরবর্তী...

আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে বোমা পরীক্ষা, NIA চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

লালকেল্লা বিস্ফোরণকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-এর। তদন্তকারী সংস্থার চার্জশিট অনুযায়ী, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তিন চিকিৎসক প্রথমে বিশ্ববিদ্যালয় চত্বরেই বিস্ফোরক পরীক্ষার কাজ করেছিলেন। পরবর্তীতে তাঁরা ফরিদাবাদের নির্জন এলাকা এবং আরাবল্লি পাহাড়ের...

১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে ফের উদ্বেগের পরিস্থিতি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে। ৭৭ বছর বয়সি নিরূপা দেবীকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.