Shikkha Samman 2026 | শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে আবারও ফিরে আসছে রাজ্যের অন্যতম সেরা ও সম্মানীয় প্ল্যাটফর্ম—‘এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬’। প্রতি বছরের মতো এ বছরও এই আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষাঙ্গনের সেইসব দিশারী প্রতিষ্ঠান, দূরদর্শী শিক্ষাবিদ এবং উদ্ভাবনী উদ্যোগকে সম্মান জানানো, যারা বাংলা তথা দেশের ভবিষ্যৎ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।
যাঁরা প্রতিদিন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শুধু পাঠ্য বইয়ের অধ্যায় শেষ করেন না, বরং আমাদের ভেতরে জাগিয়ে তোলেন স্বপ্ন,সাহস আর মূল্যবোধ। সেইসব মানুষের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬। আজকের এই মঞ্চ কৃতজ্ঞতা জ্ঞাপনের মঞ্চ, শ্রদ্ধা জানানোর মঞ্চ। এটা সেইসব মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানানোর মঞ্চ যাঁদের অবদানের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আমাদের আগামী প্রজন্ম। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মানিত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, উপাচার্যসহ শিক্ষা জগতের অসংখ্য কৃতী ব্যক্তিত্বরা। আজকের এই মঞ্চ থেকে সম্মান জানাবো সেইসব মানুষ ও প্রতিষ্ঠানকে, যাঁদের নিরলস প্রচেষ্টা, আত্মনিবেদন এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে।


