Thursday, August 13, 2026

Creating liberating content

‘Ravindra Jadeja will punch...

Former India spinner Murali Kartik believes Manav Suthar has the qualities...

Parliamentary panel flags gap...

A parliamentary committee has raised concerns over delays in updating NCERT textbooks...

‘Eoin Morgan might be...

Eoin Morgan (Getty Images) Chennai Super Kings could turn to a fresh...

NCERT has over 1,500...

Over half of sanctioned NCERT posts vacant, 44% positions unfilled at CBSE:...
Homeবাংলাশিক্ষাSBI Clerk Recruitment:...

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ


SBI Jobs 2026 : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক দিচ্ছে কাজের সুযোগ (SBI Clerk Recruitment 2026)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ। জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য এই নোটিফিকেশন জারি হয়েছে। সব মিলিয়ে ৯৭৬৬টি পদে হচ্ছে এই নিয়োগ। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক (State Bank)। ১১ অগাস্ট এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI ।

আবেদনের শেষ দিন কবে
১১ অগাস্ট থেকে স্টেট ব্যাঙ্কের এই পদগুলিতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ৯৭৬৬টি পদে নিয়োগের মধ্যে ৭৬৮০ টি পদ রেগুলার পোস্টের জন্য় রাখা হয়েছে। বাকি ২০৮৬টি ফাঁকা থাকা পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  

কোন রাজ্যে হবে কত নিয়োগ
এই বিপুল পদে নিয়োগের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রেদশ ,গোয়া ও উত্তরপূর্বে জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্য়ান্ড সেলস) পদের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। 

কোন ক্যাটেগরির জন্য কত পদ
৩২৫৩ জন জেনারেল ক্যাটেগরিতে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি OBC-দের জন্য ১৭১৬ টি পদ রাখা হয়েছে। SC ক্যাটেগরির জন্য ১১১৪টি পদ, ST-র জন্য বরাদ্দ ৮৩৭ টি পদ, EWS ক্যাটেগরির জন্য রাখা হয়েছে ৭৬০টি পদ। পুরনো শূন্যপদের ক্ষেত্রে  SC, ST ও OBC-রা আবেদন করতে পারবেন। এই পদগুলিতে প্রাক্তন সেনা কর্মী, দিব্যাঙ্গণ ব্যক্তিরাও আবদেনের যোগ্য।

কীভাবে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি ?
প্রথমে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে যান।
এবার এর ক্যারিয়ার সেগমেন্টে দেখুন।
ক্যারিয়ার সেগমেন্টে SBI ক্লার্ক নোটিফিকেশন ২০২৬ দেখুন।
এখানে নোটিফিকেশনের পিডিএফ দেখুন।
 এবার রাজ্য় কেন্দ্র শাসিত অঞ্চলে কোথায় কত নিয়োগ হচ্ছে তা দেখে নিন

কীভাবে এই ক্ষেত্রে হবে পরীক্ষা
SBI Clerk Recruitment-এর ক্ষেত্রে তিনটি পদে হবে পরীক্ষা। যেখানে আপনাকে প্রিলিমস, মেইনস ও ল্যাঙ্গোয়েজ টেস্ট দিতে হবে। এই প্রিলিমস পরীক্ষা সেপ্টেম্বরে হবে। মেইনস পরীক্ষা অক্টোবর কি নভেম্বরে হতে পারে। এক ঘণ্টার প্রিমিলিমস পরীক্ষা হবে, যেখানে ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের।

এ ছাড়াও সরকারি সংস্থায় কাজ করতে চাইলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ। সম্প্রতি NTPC লিমিটেড বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপানর কাছেও যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, তাহলেই এখনই আবেদন করুন। চলতি মাসের এই দিনে বন্ধ হয়ে যাবে আবেদনের দিনক্ষণ।

কবে থেকে, কোন কোন পদে হবে নিয়োগ
সব মিলিয়ে ১৩৫টি পদে নিয়োগ করবে NTPC লিমিটেড। এখানে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ছাড়াও ইনস্ট্রমেনটেশন ডিপার্টমেন্টেও হবে নিয়োগ। ১২ অগাস্ট থেকে এই পদে আবেদন করতে পারবেন। মনে রাখবেন এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২৬ অগাস্ট।

আরও পড়ুন : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 

 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

‘Ravindra Jadeja will punch me, but he is on the wrong side of thirty’: Ex-India cricketer’s blunt take

Former India spinner Murali Kartik believes Manav Suthar has the qualities required to eventually take over from Ravindra Jadeja in India’s Test side.Jadeja and Suthar are both part of India’s squad for the upcoming Test series against...

Parliamentary panel flags gap between curriculum design and textbook availability for classes 9-12

A parliamentary committee has raised concerns over delays in updating NCERT textbooks for Classes 9–12 despite curriculum changes aligned with NEP 2020 and NCF 2023. A parliamentary committee has highlighted the gap in the design and implementation of...

‘Eoin Morgan might be coming’: Ashwin reveals big name in CSK coach race

Eoin Morgan (Getty Images) Chennai Super Kings could turn to a fresh face in the dugout after ending their long association with Stephen Fleming, and veteran India all-rounder Ravichandran Ashwin believes former England captain Eoin Morgan could be...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.