Saturday, August 8, 2026

Creating liberating content

Ashleigh Gardner under pressure:...

L-R: Georgia Voll and Ashleigh Gardner during a training session; Gardner with...

Delhi private universities Bill:...

Delhi private universities Bill The Delhi government has cleared a draft Bill...

ভিন্নমত মানেই দেশবিরোধী নয়,...

গণতান্ত্রিক ব্যবস্থায় **ভিন্নমত প্রকাশ কি দেশবিরোধিতার সমান?** নাকি একটি সুস্থ গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ...

সলমানের বান্দ্রার বাড়ির বাইরে...

বলিউড অভিনেতা **সলমান খানের** বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা এক...
Homeবাংলাশিক্ষাRailway Recruitment 2026:...

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ


কলকাতা: রেলের যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন বা ATVM পরিষেবা আরও সহজলভ্য করতে এবার বিভিন্ন স্টেশনে ATVM Facilitator নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত রেলকর্মী এবং সাধারণ মানুষের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী এবং তাঁদের স্বামী/স্ত্রী/সন্তানদের মধ্য থেকে ATVM Facilitator নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকেও আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি আবেদন জমা পড়লে সেক্ষেত্রে লটারির মাধ্যমে বিবেচনা করা হবে। যদিও শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ নেই।

কী কাজ করতে হবে?

ATVM Facilitator-এর মূল কাজ হবে স্টেশনে থাকা Automatic Ticket Vending Machine (ATVM) ব্যবহারে যাত্রীদের সহযোগিতা করা এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে অসংরক্ষিত রেল টিকিট কাটার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

এটি সরাসরি রেলের স্থায়ী চাকরি নয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ATVM Facilitator হিসেবে নিযুক্ত ব্যক্তিকে রেলের কোনও কর্মচারী হিসেবে গণ্য করা হবে না।

কতদিনের জন্য নিয়োগ?

বিজ্ঞপ্তি অনুযায়ী, ATVM Facilitator হিসেবে নিয়োগের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত। তবে এই কাজের জন্য রেলের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হবে না।

প্রচলিত নিয়ম অনুযায়ী, Facilitator-রা বিক্রি করা টিকিটের মূল্যের উপর ৪ শতাংশ কমিশন পাওয়ার যোগ্য হবেন।

একাধিক স্টেশনে আবেদন করা যাবে?

একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি স্টেশনের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও আবেদনকারীকে একটির বেশি স্টেশনে Facilitator হিসেবে নির্বাচন করা হলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ATVM Facilitator হিসেবে নির্বাচিত হলে নির্দিষ্ট ক্ষেত্রে Security Deposit জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, NSG-1 এবং NSG-2 শ্রেণির স্টেশনের জন্য ৫০ হাজার টাকা এবং অন্যান্য স্টেশনের জন্য ২৫ হাজার টাকা Security Deposit দিতে হবে।

কোথায় আবেদন করতে হবে?

আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করে তা Senior Divisional Commercial Manager, Howrah Division, Eastern Railway-এর দফতরে জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। আবেদনটি সিল করা খামে নির্দিষ্ট ঠিকানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিয়োগের সাধারণ শর্ত, স্টেশনভিত্তিক Facilitator-এর সংখ্যা, যোগ্যতা, মেয়াদ, নির্বাচন প্রক্রিয়া এবং কাজের ধরন সংক্রান্ত বিস্তারিত তথ্য পূর্ব রেলের সরকারি ওয়েবসাইটের Tender বিভাগে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন/বিজ্ঞপ্তির তারিখ: ২৭ জুলাই ২০২৬
আবেদনপত্র সংগ্রহ/প্রক্রিয়া শুরু: ২৮ জুলাই ২০২৬
আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬
আবেদনপত্র জমার শেষ তারিখ: ১৮ অগস্ট ২০২৬
শেষ সময়: দুপুর ১২টা ৩০ মিনিট

আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অসম্পূর্ণ বা নির্ধারিত নিয়ম মেনে জমা না দেওয়া আবেদন বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ: এটি পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ATVM Facilitator হিসেবে কাজের সুযোগ। এটি সরাসরি স্থায়ী Railway চাকরি বা রেলওয়ের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ নয়।

Education Loan Information:
Calculate Education Loan EMI





Source link

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

Ashleigh Gardner under pressure: Estranged wife calls for vice-captaincy to be stripped, slams Cricket Australia | Cricket News

L-R: Georgia Voll and Ashleigh Gardner during a training session; Gardner with her estranged wife Monica Wright (R). Ashleigh Gardner's position as Australia's vice-captain has come under renewed scrutiny after her estranged wife, Monica Wright, called for the...

Delhi private universities Bill: 25% seats reserved for local students, fee waivers proposed

Delhi private universities Bill The Delhi government has cleared a draft Bill that could change how private higher education institutions operate in the national capital, with 25% of seats in every course proposed to be reserved for students...

Bangladesh crash to 54 against CA XI: Coach Simmons admits ‘it wasn’t nice’ ahead of Australia Tests | Cricket News

Campbell Thompson celebrates after taking the wicket of Bangladesh captain Najmul Hossain Shanto. (Pic credit: Jack Riddiford/X) Bangladesh head coach Phil Simmons was left deeply disappointed after his batting unit suffered a stunning collapse against the Cricket Australia...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.