IOCL Jobs 2026 : আপনিও যদি ভাল বেতনের চাকরি করতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েল দিচ্ছে দারুণ সুযোগ। ১৪ অগাস্ট এই বিষয়ে একটি বড় ঘোষণা করেছে কোম্পানি। যেখানে এক্সিকিউটিভ পজিশের জন্য় চাকরির সুযোগ রয়েছে। এখানে দেওয়া রইল এই বিষয়ে পুরো বিবরণ।
কোন কোন পদে নিয়োগ করবে কোম্পানি
কোম্পানি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, অফিসার (মার্কেটিং), ল অফিসার, অ্য়াসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়াও আরও পদে নিয়োগ করবে। সবথেকে বড় বিষয় কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমেই হবে সব পরীক্ষা। সরকারি চাকরির ক্ষেত্রে এটা একটা দারুণ সুযোগষ কেউ যদি আইন, ইঞ্জিনিয়ারিং বা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে এই সুয়োগ হাতছাড়া করা উচিত নয়। IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
চাকরি বিষয়ে গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা ও ফি কত লাগবে ?
গত ১৪ অগাস্ট থেকে এই পদে আবেদনের সুযোগ শুরু হয়েছে। আগামী ৩ সেপ্টেমব্র পর্যন্ত আপনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে বিকেল ৫টা পর্য়ন্ত এই আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে। আগামী ১৫ সেপ্টেম্বর এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। সেপ্টেম্বরের ২৪ তারিখ পরীক্ষা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোম্পানির তরফে কোনওকিছু নিশ্চিত করে বলা হয়নি।
এই পদে আবেদনের ক্ষেত্রে SC, ST ও দিব্যাঙ্ঘণদের জন্য আলাদা করে কোনও ফি দিতে হবে না। এর বাইরে অন্য ক্যাটেগরির চাকরিপ্রার্থীদের ১০০০ প্লাস GST আবেদন ফি বাবদ দিতে হবে। এই আবেদন কেবল অনলাইনে করা যাবে। কোনও হার্ড কপি বা ম্যানুয়াল অ্য়াপ্লিকেশন এই ক্ষেত্রে গ্রহণ করা হবে না।
বয়সসীমা কী রাখা হয়েছে
এখানে ১ জুলাই ২০২৬ -কে শিরোধার্য করে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য় সর্বোচ্চ বয়স ২৬ বছর রাখা হয়েছে। ২৮ বছর মার্কেটিং অফিসার ও ৩০ বছর বয়স ল অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল পদের জন্য রেখেছে কোম্পানি।
বেতন কত
এই ক্ষেত্রে গ্রেড এর কর্মী হলে তারা বেসিক পে ৫০,০০০ বেতন পাবেন। যা ১,৬০,০০০ টাকা পর্য়ন্ত পদ হিসেবে যেতে পারে। গ্রেড E-এর ক্ষেত্রে বেসিক পে ৩০,০০০ হতে পারে। তবে এই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশনে পাবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI


