Tuesday, July 14, 2026

Creating liberating content

Injury scare for India:...

Shubman Gill retired hurt after suffering cramps India captain Shubman Gill retired...

আবাস যোজনার যাচাইয়ের সময়সীমা...

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)-র উপভোক্তাদের জন্য বড় ঘোষণা এল। আবাস যোজনার আবেদন যাচাইয়ের...

রেলের জমি দখলে চাঞ্চল্যকর...

ভারতীয় রেলের বিপুল পরিমাণ জমি এখনও বেআইনিভাবে দখল হয়ে রয়েছে। সম্প্রতি একটি **রাইট...

খড়্গপুর ডিভিশনে ২১ রেল...

দেশের রেল পরিকাঠামোকে আরও আধুনিক ও নিরাপদ করে তুলতে একের পর এক উন্নয়নমূলক...

Best Diploma Courses: দ্রুত চাকরি পেতে চান ? দশম শ্রেণীর পর এই ডিপ্লোমা কোর্সগুলো করলেই গড়ে উঠবে ক্যারিয়ার


কলকাতা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করলেই উচশিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে পড়া হবে তা নিয়ে একটা দীর্ঘ টানাপড়েন চলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। কোন বিষয় নিয়ে পড়লে আগামীর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। তবে, দশম শ্রেণি পাশ করার পর বেশিরভাগ ছাত্র-ছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি হয়ে যান। কিন্তু কিছুজন ব্যতিক্রম, যারা দশম-এর পর কিছু প্রফেশনাল কোর্স করে চাকরির সন্ধানে ময়দানে নেমে পড়েন। এই ধরনের শিক্ষার্থীদের জন্য কিছু ডিপ্লোমা কোর্স আছে, যা একটি চমৎকার ক্যারিয়ারের বিকল্প হতে পারে। এই কোর্সগুলো অল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভালো চাকরির সুযোগ তৈরি করে দেয়।

তবে চলুন জেনে নেওয়া যাক কোন ধরণের কোর্স করলে দশম শ্রেণির পর আপনি একটি ভাল চাকরির সুযোগ পেতে পারেন খুব অল্প বসয়ে। 

১. কারিগরি শিক্ষা (Technical Education)

আপনি যদি কারিগরি শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হন, তাহলে পলিটেকনিক ডিপ্লোমা কোর্স অন্যতম সেরা একটি বিকল্প। এতে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের মতো অনেক বিভাগ রয়েছে। এই কোর্সটি সম্পন্ন করার পর, আপনি উৎপাদন খাতে এবং সরকারি বা বেসরকারি কোম্পানিতে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান হিসেবে ভালো চাকরির সুযোগ পেতে পারেন।

২. হসপিটালিটি ম্যানেজমেন্ট-এ চাকরির সুযোগ

হোটেল ও পর্যটন শিল্পে চাকরির সুযোগ ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। আপনি যদি নতুন মানুষজনের সঙ্গে মিশতে ও কথা বলতে পারদর্শী এবং আতিথেয়তা ক্ষেত্রে আগ্রহী, তবে ক্যারিয়ার গড়তে হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা একটি ভালো বিকল্প হতে পারে। এই কোর্সটি হোটেল, রিসোর্ট, এয়ারলাইন ক্যাটারিং, রেস্তোরাঁ এবং ক্রুজ শিল্পে কাজ করার সুযোগ করে দিতে পারে।

৩. ফ্যাশন ডিজাইনিং এবং অ্যানিমেশন

আপনি যদি সৃজনশীল হন, তবে ফ্যাশন ডিজাইন এবং অ্যানিমেশনের মতো কোর্সগুলো আপনার জন্য উপযুক্ত হতে পারে। ফ্যাশন ডিজাইনিং-এ পোশাকের ডিজাইন, টেক্সটাইল এবং নতুন ফ্যাশন ট্রেন্ড শেখানো হয়। অ্যানিমেশন কোর্সে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, টুডি-থ্রিডি অ্যানিমেশন এবং ভিএফএক্স-এর মতো কাজ শেখানো হয়। এই ক্ষেত্রগুলোতে চাকরির চমৎকার সুযোগের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়েরও সুযোগ রয়েছে। এছাড়াও আপনি নিজের ব্যবসাও করতে পারবেন।

৪. ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি

আপনি যদি ক্যামেরা চালাতে, ছবি ও ভিডিও তুলতে ভালোবাসেন, তাহলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে ডিপ্লোমা আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই কোর্সটি করার পর আপনি ওয়েডিং ফটোগ্রাফি, সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, ডিজিটাল কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেতে পারেন। বর্তমান দিনে এর থেকে ভাল টাকা উপার্জন করা যাচ্ছে। 

৫. মেক-আপ ও বিউটিসিয়ান 

মেক-আপ আর্টিস্ট ও বিউটিসিয়ান-দের চাহিদা দিন দিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ছেলে ও মেয়ে উভয়েই এই কোর্সটি করতে পারে। কোর্সটি সম্পন্ন করার পর আপনি মেকআপ আর্টিস্ট, বিউটি কনসালটেন্ট, স্যালন প্রফেশনাল বা ওয়েলনেস এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন। ইচ্ছা করলে নিজের ব্যবসাও শুরু করতে পারেন।

৬. কম্পিউটার, আইটি(IT) ডিপ্লোমা ও AI

আজকাল প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার সম্পর্কে ধারণা থাকাটা আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও আইটি ডিপ্লোমা কোর্সে বেসিক প্রোগ্রামিং, অফিস অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং এবং কম্পিউটার হার্ডওয়্যারের মতো বিষয় শেখানো হয়। এর মাধ্যমে কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি, টেকনিক্যাল সাপোর্ট, আইটি অ্যাসিস্ট্যান্টসহ আরও অনেক পদে চাকরির সুযোগ তৈরি হয়। পাশাপাশি বর্তমান দিনে AI-শিক্ষার গুরুত্ব অপরিসীম। AI সম্পর্কে শিক্ষা লাভ মানে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Get notified whenever we post something new!

spot_img

Create a website from scratch

Just drag and drop elements in a page to get started with Newspaper Theme.

Continue reading

Injury scare for India: Shubman Gill walks off retired hurt in England ODI | Cricket News

Shubman Gill retired hurt after suffering cramps India captain Shubman Gill retired hurt after suffering cramps in his right leg during India's chase of 259 in the first ODI against England at Edgbaston, Birmingham, on Tuesday.Gill was batting...

France Vs Spain Live Score, FIFA World Cup 2026 Semi Finals: Kylian Mbappé, Lamine Yamal battle for place in World Cup final

France Vs Spain Live Score, FIFA World Cup 2026 Semi Finals: One of the biggest matches of the FIFA World Cup 2026 will take centre stage as France and Spain meet in a heavyweight semi-final at Dallas Stadium with...

Lionel Messi’s ‘lucky referee’? FIFA appointment for England vs Argentina sparks fresh debate | Football News

Argentina's Lionel Messi (AP Photo) The referee appointed for Wednesday's FIFA World Cup 2026 semi-final between England and Argentina has found himself at the centre of attention even before a ball has been kicked. Moroccan-American official Ismail Elfath...

Enjoy exclusive access to all of our content

Get an online subscription and you can unlock any article you come across.